শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জিনজিয়াং প্রদেশের পণ্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ক একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জিনজিয়াং এ সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর ওপর চীনা নিপীড়নের কারণে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে সর্ব সম্মতভাবে পাস হয়। এর অধীনে জিনজিয়াং থেকে কোনও পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে, পণ্যটি উৎপাদনে কোনো শ্রমিককে বাধ্যতামূলক ব্যবহার করা হয়নি।

জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ মানুষকে শিবিরে আটকে রেখেছে চীনা কর্তৃপক্ষ। মূলত উইঘুর জনগোষ্ঠীর সদস্য তারা। এদের নানা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হয়। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us