শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বিশিষ্ট নারী নেত্রী মুশতারী শফীর স্মৃতির শ্রদ্ধা জানাতে শোক সভা ২৭ ডিসেম্বর নিউইয়র্কে

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

শহীদ জায়া, বিশিষ্ট নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক, সাহিত্যিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক বেগম মুশতারী শফীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আগামী ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যে ৭টায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ‘ওপেন আইস’ এক শোক সভার আয়োজন করেছে।

মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে শোক সভায় উপস্থিত থাকতে বিনীত আহ্বান জানিয়েছেন, সনজীবন কুমার, সৈয়দ জাকির আহমেদ রনি ও তোফাজ্জল লিটন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী শফী। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে তাঁকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক এই নারী ছিলেন চট্টগ্রাম উদীচীর সভাপতি।

গত সোমবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদজায়া বেগম মুশতারী শফীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us