শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র নয়া প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম, সেক্রেটারি লে. প্রিন্স

Reporter Name
  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র (বাপা) ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স) সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বাপা’র মিডিয়া লিয়াজোঁ সম্পর্কিত কর্মকর্তা ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, নির্বাচনে কোন পদেই একাধিক প্রার্থী মনোনয়ন না চাওয়ায় ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের ডেপুটি চেয়ারম্যান লেফটেন্যান্ট সাজেদুর রহমান এবং সার্জেন্ট মোহাম্মদ খান এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন : প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স), কোষাধ্যক্ষ রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সরদার মামুন, সার্জেন্ট-অ্যাট-আর্মস সোনিয়া বড়ুয়া, মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজোঁ মাহবুবুর জুয়েল, করেসপন্ডিং সেক্রেটারি ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে নানাভাবে সহযোগিতা করে আসছে বাপা। এছাড়া এনওয়াইপিডিতে অফিসার ও ট্রাফিক এজেন্ট পদে নিয়োগেও বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ জোগাচ্ছে সংগঠনটি। নিউইয়র্ক পুলিশের কমান্ডিং অফিসারসহ বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আমেরিকানরা। নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়-জয়কার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us