শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে টর্নেডোর দাপটে ১০০-র বেশি মৃত্যুর আশঙ্কা

Reporter Name
  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর দাপটে এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন মানুষের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এই টর্নেডোকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঝড় বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়া বলেছেন, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার আশা কমে গেছে। জানা গিয়েছে, কেন্টাকি সহ আরও একাধিক স্থানে শুক্রবার রাতে এই ঝড় আঘাত হানে প্রভাব বিস্তার করেছিল এই টর্নেডো। এই জায়গাগুলো হলো আরাকানসাস, ইলিনয়েস, টেনিসি ও মিসৌরি। কিন্তু, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি।

কেন্টাকির গভর্নর জানিয়েছেন, এই ধরনের ভয়বহ টর্নেডো অতীতে কখনও তারা দেখেননি। তিনি জানিয়েছেন, টর্নেডোর ফলে একটি মোমবাতি তৈরির কারখানার ছাদ ভেঙে বহু মানুষের মৃত্যু হয়। প্রায় ১১০ জন মানুষ ওই কারখানার মধ্যে ছিল।

উত্তর আরকানসাসে একটি নার্সিং হোমের ছাদ ভেঙে পড়ে বহু মানুষ আহত হয়েছে। এমনকী, কয়েকজনের মৃত্যু হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইলিনয়ে ই-কমার্স সংস্থা অ্যামাজনের কারখানায় মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। এই ঘটনায় শোকজ্ঞপন করেছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us