শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিলেটে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে’ মিছিল-শোভাযাত্রা

Reporter Name
  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল-শোভাযাত্রা করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন।

পরে দুর্নীতি বিরোধী এক বিরাট বর্ণাঢ্য র‌্যালি নগরীর রাজপথ প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে দুর্নীতি বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি চলাকালে নেতাকর্মীরা দুর্নীতি বিরোধী শ্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

দুর্নীতি বিরোধী একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ বেতর ও টেলিভিশনের গীতিকার মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, জেলা জাসদ (ইনু) নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, রংপুর বিভাগীয় সমন্বয়কারী আব্দুল হাফিজ, গণদাবীর কেন্দ্রীয় নেতা ডাঃ হাবিবুর রহমান, ফোরামের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমীদ, সরোজ ভট্টাচার্য্য, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, দাবা ফেডারেশন নেতা এস. আলম, আদনান খান হেলাল ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সন্তুষ দেব, আজহার আহমদ, যুবনেতা জাহিদুল হোসেন, আলীমান আখন্দ, ইয়াসিন বিন খায়ের, আদনান ছামী ফাহিম, সাহান ইসলাম রাফি, শ্রমিক নেতা পিয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শোয়েব চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us