শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ডেল্টার তুলনায় কম শক্তিশালী ওমিক্রন: মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা

Reporter Name
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ধরনটি ডেল্টার তুলনায় বেশি শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ডেল্টার তুলনায় ওমিক্রন কম শক্তিশালী হলেও ফাউচি সতর্ক করে বলেছেন, ওমিক্রনের তীব্রতা বুঝতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন।

বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে ওমিক্রনের তথ্যকে তিন ভাগে বিভক্ত করেছেন ফাউচি। সংক্রমণের ক্ষমতা, পুনঃসংক্রমণের ক্ষমতা ও অসুস্থতার তীব্রতার বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি।

সাক্ষাৎকারে ফাউচি বলেন, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, নতুন ধরনটি স্পষ্টভাবে দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। এটি ডেলটার চেয়েও বেশি দ্রুত ছড়িয়ে পরে।।

ওমিক্রন কেমন গুরুতর—এই প্রশ্নের জবাবে এই মার্কিন বিশেষজ্ঞ বলেন, এটি অবশ্যই ডেলটার চেয়ে বেশি গুরুতর নয়। প্রাপ্ত কিছু তথ্য থেকে বোঝা যাচ্ছে, ওমিক্রন কম গুরুতর হতে পারে। কারণ আপনি যখন দক্ষিণ আফ্রিকায় কিছু গোষ্ঠীর দিকে তাকান, তখন সংক্রমণের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যার মধ্যে অনুপাত ডেলটার তুলনায় অনেক কম বলে মনে হয়।

তবে এই তথ্য অতিরিক্ত ব্যাখ্যা না করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্টের এই উপদেষ্টা। তিনি বলেন, যে জনসংখ্যাকে অনুসরণ করা হচ্ছে তারা তরুণ এবং তাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম। গুরুতর কতটুকু তা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us