শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জুম কলে ডেকে ৯০০ কর্মী ছাঁটাই!

Reporter Name
  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ভিত্তিক মর্টগেজ সংস্থা ‘বেটার ডট কম’ একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও বিশাল গর্গ একটি ‘জুম কল’ ডেকে কর্মীদের এই খবর জানিয়েছেন।

জুম কলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানের ৯০০ কর্মীকে ডেকেছিলেন বেটার ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ। সেখানে যেসব কর্মী ওই জুম কলে অংশ নিয়েছেনতা দের সবাইকে একযোগে ছাঁটাই করার ঘোষণা দেন গর্গ। ওই জুম কলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ভাইরাল ভিডিওতে বিশালকে বলতে শোনা গেছে, তাদের কোম্পানি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই পরিস্থিতিতে কোম্পানিকে টিকিয়ে রাখতে হলে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে। তাই যে ৯০০ জন কর্মী এই জুমকলে অংশ নিয়েছেন তাদের সকলকে কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে। এই জুম কলের মধ্যে দিয়েই যে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার‌্যকর হচ্ছে তাও জানিয়ে দেন বিশাল গর্গ।

কর্মীদের উদ্দেশে বিশাল গর্গ বলেন, ‘আমি আপনাদের কাছে খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার বদলে গেছে। আমাদের টিকে থাকার জন্য এর সঙ্গে এগিয়ে যেতে হবে। এটা এমন একটা খবর যা আপনারা শুনতে চান না। কিন্তু শেষ পর্যন্ত, এটাই আমার সিদ্ধান্ত এবং আমি চেয়েছিলাম যে আপনারা তা আমার কাছ থেকেই শুনুন। এটা সত্যিই একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। আমার কর্মজীবনে না চাইলেও আমি দ্বিতীয়বার এই কাজ করছি। শেষবার যখন এটা করেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। এবার আশা করি শক্ত থাকতে পারব। যাইহোক মার্কেট এফিসিয়েন্সি, পারফরম্যান্স এবং উৎপাদনশীলতার ভিত্তিতে আমরা কোম্পানির প্রায় ১৫ শতাংশ ছাঁটাই করছি। যারা এই কলে আছেন, তারা সেই দুর্ভাগ্যজনক গোষ্ঠীর অংশ যাদের ছাঁটাই করা হচ্ছে। এখানে আপনাদের কর্মসংস্থান অবিলম্বে বন্ধ করা হল।

তবে যে কর্মীদের ছাঁটাই করা হয়েছে, তারা চার সপ্তাহের ছাঁটাই ক্ষতিপূরণ, এক মাস সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং দুই মাসের বিমার কভার পাবেন। যার প্রিমিয়াম কোম্পানিই দেবে বলে জানা গেছে।

ফরচুনের ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুসারে, গর্গ এই কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তার কর্মচারীরা ফাঁকিবাজ বলে অভিযোগ করেন। তারা নাকি দিনে ২ ঘণ্টা কাজ করত, বলে দাবি করেন। বিশাল অতীতেও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য বিতর্কিত হয়েছেন, বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us