শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও প্রভাষক বদরুল ইসলামের পরিচালনায় কলেজ ভবনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, অবসরপ্রাপ্ত সহ. অধ্যাপক ড. মো. আব্দুর রকিব ও সহ. অধ্যাপক নুরুল ইসলাম খান, সহ. অধ্যাপক একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ম্যানজিং কমিটির সাবেক সদস্য মো. আশরাফ চৌধুরী, প্রভাষক সিপার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন- কাসিমনগর মসজিদের ইমাম মাও. আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন। দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে অতিথিরা হামদ-নাত, ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us