শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজিং এডিটর আহসানুল হক

Reporter Name
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

ভয়েস অফ আমেরিকার আহসানুল হক সম্প্রতি বাংলা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজিং এডিটর হিসাবে দায়িত্ব নিয়েছেন। ২০০৬ সাল থেকে তিনি ভয়েস অফ আমেরিকায় কর্মরত আছেন। সে সময় থেকেই বাংলা বিভাগ নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান প্রচার করতে শুরু করেন। আহসানুল হক ২০১৬ সালে তার কাজের স্বীকৃতি হিসাবে ভয়েস অফ আমেরিকার সম্মানজনক স্বর্ণপদক পেয়েছেন।

বহু টিভি অনুষ্ঠান নির্মাণ এবং সাক্ষাৎকার গ্রহণ ছাড়াও বেতার এবং ইন্টারনেটে কাজ করেছেন। জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি-র জন্য ২০০৬ সাল থেকে এ নাগাদ নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছেন। বর্তমানে এ অনুষ্ঠানটির নাম হ্যালো আমেরিকা। আগে এর নাম ছিল ওয়াশিংটন বার্তা।

বাংলাদেশে প্রতি রবিবার রাতে এটি সম্প্রচারিত হয়। এ ছাড়া আরটিভি-তে ‘আমেরিকার রাজনীতি’ অনুষ্ঠানে তিনি নিয়মিত ইংরেজি ভাষায় সাক্ষাৎকার নেন। এর আগে এটিএন বাংলার জন্য ‘সরাসরি আমেরিকা’ অনুষ্ঠানটি প্রযোজনা-উপস্থাপনা করেছেন। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলায় খণ্ডকালীন কাজ করেছেন। মাঝখানে কয়েক বছর লণ্ডনভিত্তিক বাংলা টিভিতে হেড অফ নিউজ পদে ছিলেন। স্নাতক এবং মাস্টার্স করেছেন ইংরেজি সাহিত্যে। লণ্ডন ইউনিভার্সিটির সোয়া্স (SOAS) স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভারতীয় চলচ্চিত্রের ওপর স্নাতকোত্তর পড়ালেখা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us