শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিসিকের ‘শিশুবান্ধব তথ্যকেন্দ্র’ উদ্বোধন

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনে ইউনিসেফ এর সহযোগিতায় “শিশুবান্ধব তথ্যকেন্দ্র” উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

নগর ভবনের নীচ তলায় প্রবাসী কল্যান ডেস্কে সংযুক্ত এই তথ্য কেন্দ্রে সিসিকের সকল ওয়ার্ডে জনকল্যাণমূলক কর্মকান্ড ও সেবাসমূহের তথ্য জনসাধারণকে অবহিত করা হবে। বিশেষ করে শিশুদের সেবা সংক্রান্ত সকল তথ্য সরবরাহ করা হবে।

এছাড়া তথ্যকেন্দ্রের পাশে শিশু স্বাস্থ্য ও পুষ্টি, বাল্য বিবাহ, শিক্ষা, স্যানিটেশন, শিশু শ্রম, ভূমিকম্প, শিশু সুরক্ষা, করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য, বজ্রপাতে করণীয় বিষয়ক সচেতনতামূলক সাইনবোর্ড ও ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে।

তথ্য কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সিলেট বিভাগের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সিলেট বিভাগের ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন অফিসার কামরুল আলম এবং প্রোগ্রাম অফিসার উম্মে কুলসুম নিপুন, সিসিকের আরসিটি প্রোগ্রামের নিউট্রিশন কো-অর্ডিনেটর আবু জাফর আল মনসুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us