শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ওমিক্রন নিয়ে ‘আতঙ্কিত’ না হওয়ার পরামর্শ বাইডেনের

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

করোনার ওমিক্রন ধরন নিয়ে মার্কিনিদের ‘আতঙ্কিত’ না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত দেশটিতে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। খবর এএফপির।

বাইডেন বলছেন, ‘বিষয়টি উদ্বেগের, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে দেশে দেশে ওমিক্রন শনাক্তের খবর মেলার পর আফ্রিকার আট দেশ থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন মনে করছেন, ওমিক্রন নিয়ন্ত্রণে ভালো অবস্থানে রয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগের যে কোনো সময়ের তুলনায় ভাইরাসের নতুন ধরনটি মোকাবিলায় আমাদের হাতে বেশি সরঞ্জাম রয়েছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির আশা করছেন, প্রচলিত টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করবে। আর বুস্টার ডোজ সুরক্ষা বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us