শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পাওয়া গেল ৭০ বছর আগে হারিয়ে যাওয়া আংটি

Reporter Name
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের নাগরিক কেলি স্টুয়ার্টের শখ মেটাল ডিটেক্টটরের সাহায্যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা। বিগত ৫০ বছর যাবত তিনি এটা করছেন।

কেলি স্টুয়ার্ট ২০১৯ সালে একটি সোনার আংটি খুঁজে পান। কিন্তু রিংটির মালিক খুঁজে পাচ্ছিলেন না।

স্টুয়ার্ট বলেন, আংটির গায়ে খোদাই করে ‘আর.ডব্লিউ.ডি’ লেখা ছিল। এর সূত্রেই তিনি ইন্টারনেটে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকেও এ সংক্রান্ত খোঁজ করেন।

দীর্ঘ দুই বছর পর আংটির মালিক ‘রিচার্ড ইউলিয়াম ডেনেক’র খোঁজ পান তিনি ।

স্টুয়ার্ট আংটির গায়ে খোদাই করে ‘আর.ডব্লিউ.ডি’র সূত্র ধরে কলোরাডো স্কুল অফ মাইনসে যান। সেখানে তিনি রিচার্ড ইউলিয়াম ডেনেক নামে একজনের পরিচয় পান। এই ব্যক্তি এখনও জীবিত আছেন। ইন্টারনেটে অনুসন্ধান করে তিনি ডেনেকের সঙ্গে যোগাযোগ করেন। ডেনেক নিজেও বিষয়টিতে নিয়ে অভিভূত।

আংটির মালিক ডেনেক বলেন, তিনি ১৯৪৩ সালে কিছুদিনের জন্য রাইখফিল্ডে ছিলেন, তখনই কোনো ভাবে আংটিটি হারিয়ে ফেলেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us