শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘তাইওয়ানকে দাওয়াত দিয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র’

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

‘গণতন্ত্র সম্মেলন’-এ তাইওয়ানকে দাওয়াত দেওয়ায় আমেরিকার ওপর ব্যাপক চটেছে চীন। হুঁশিয়ারি দিয়েছে, তাইওয়ানকে ডেকে ভুল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই এ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন জো বাইডেন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া ও চীনের কারণে বিশ্বজুড়ে যেভাবে গণতন্ত্র হুমকিতে পড়েছে, তা মোকাবিলায়ই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব গণতন্ত্র নিয়ে সাম্প্রতিক সব রিপোর্টেই দেখা যাচ্ছে, খোদ যুক্তরাষ্ট্রেই নাজুক অবস্থায় রয়েছে গণতন্ত্র। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিসট্যান্স’র (আইআইডিইএ) এক রিপোর্টে প্রথমবারের মতো ‘ক্ষয়িষ্ণু গণতন্ত্র’র দেশগুলোর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়াল ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা দেওয়া হয়েছে বিশ্বের প্রায় ১১০টি দেশকে। অর্থাৎ এই দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় ভারত-পাকিস্তান-নেপাল থাকলেও নেই বাংলাদেশের নাম। আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী একদল শাসিত দেশ চীন। তবে তাইওয়ান আমন্ত্রণ পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, সম্মেলনে তাইওয়ানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন দেশটির ডিজিটাল মন্ত্রী অদ্রি তাং এবং ওয়াশিংটনে নিয়োজিত তাইওয়ানের দূত সিয়াও বিখিম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার অর্থ হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সচেষ্টভাবে ভূমিকা রেখে চলেছে।

যুক্তরাষ্ট্রের এ সম্মেলন আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সামনে রেখে নিজের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা হবে এবং বিশ্বকে বিভক্ত করা হবে। এটি যুক্তরাষ্ট্র করছে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us