শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত ১১০ দেশের তালিকায় নেই বাংলাদেশ

Reporter Name
  • বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

ডিসেম্বরে বিশ্বের প্রায় ১১০টি দেশকে নিয়ে একটি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলন ভার্চুয়্যালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকায়, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপের নাম রয়েছে। তবে এই তালিকায় স্থান পায়নি বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বি দেশ চীন ও রাশিয়াও আমন্ত্রণ পায়নি। তবে তাইওয়ান তালিকায় আছে। যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের নামও আমন্ত্রিত তালিকায় নেই।

মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে শুধু ইসরায়েল ও ইরাক। আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবাক করা বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রথাগত আরব মিত্র দেশ- মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আমন্ত্রণ পায়নি।

আমন্ত্রিত তালিকায় ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাজিলও আছে। এছাড়া তালিকায় আছে আফ্রিকায় কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারসহ আরও কয়েকটি দেশ।

গত আগস্টে এই সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউজ। তখন বলা হয় তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। বিষয়গুলো হলো কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি মোকাবিলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us