শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হিসাবে গড়ে উঠতে হবে

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

সিলেটে আমেরিকান পররাস্ট্র দপ্তর এর অর্থায়নে এবং আমেরিকান দূতাবাস ঢাকার সহযোগিতায় পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম এর শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়েছে। জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর তত্বাবধানে পরিচালিত এ প্রোগ্রামের এফ ওয়াই ১৮ ব্যাচের শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমেরিকান সেন্টার ঢাকার ডিরেক্টর কালচারাল শার্লিনা মর্গান বলেছেন, এক্সেস এর শিক্ষার্থীরা ইংরেজি ভাষা সহ একুশ শতকের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সমাজের সুবিধা বঞ্চিত প্রতিভাবান এসব শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমেরিকান সরকার গর্বিত এবং আনন্দিত। এক্সেস এর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের আত্নপ্রত্যয়ী হিসাবে গড়ে তোলার আহবান জানান।

২২ নভেম্বর সোমবার সিলেট আমেরিকান কর্ণারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকান এম্বেসীর ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম এর কো অর্ডিনেটর শাওন কর্মকার, এডুকেশন ইউএসএ, বাংলাদেশের আউটরীচ কোঅর্ডিনেটর মাশফিক হাসান এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ এর সিইও বিপ্লব দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সিলেট এর কোঅর্ডিনেটর প্রণবকান্তি দেব। এক্সেস প্রোগ্রামের শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান কর্ণার সিলেট এর পরিচালক মোস্তফা কামাল। এক্সেস প্রোগ্রামের শিক্ষক আতিয়া আমাতুন নূর,সুমিতা দাশ এবং পূজা রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সেস এর শিক্ষক সুলতান আহমদ, শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল আহমেদ মৌমি এবং শহীদ আহমেদ চৌধুরী। সিলেট এক্সেস প্রোগ্রামের কর্মকর্তা আশরাফুল ইসলাম অনির তত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এক্সেস শিক্ষার্থী জয়িতা জেহেন প্রিয়তী এবং সংগীত পরিবেশন করেন রোহিত দত্ত চৌধুরী। আলোচনা শেষে চলতি শিক্ষাবর্ষের মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাস্ট্রদূত আর্ল আর মিলার স্বাক্ষরিত সনদপত্র তুলে দেন অতিথিবৃন্ধ।

উল্লেখ্য, ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম হচ্ছে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য আমেরিকান সরকারের একটি প্রোগ্রাম। সিলেটে এ প্রোগ্রামটি বাস্তবায়ন করছে জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এ প্রোগ্রামের আওয়তায় সিলেটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us