শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ কথা জানান। খবর সিএনএনের

বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচন করতে চান বলে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের বলছেন-গণমাধ্যমে সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশিত হয়।

বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে এয়ার ফোর্স ওয়ানে জেন সাকিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে জেন সাকি বলেন, ‘হ্যাঁ, এটাই তার অভিপ্রায়।’

রিপাবলিকান পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন প্রায় ৭৯ বছর বয়সী বাইডেন। চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। তবে বাইডেনের গ্রহণযোগ্যতার হার কমছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী, তার গ্রহণযোগ্যতার হার কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে গুঞ্জন আছে। তবে তার গ্রহণযোগ্যতা কমে বর্তমানে ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us