শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চীনের বিষয়ে দৃষ্টিভঙ্গি এক করতে সংলাপে রাজি যুক্তরাষ্ট্র-কানাডা

Reporter Name
  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে এবং চীনের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এক করতে ইন্দো-প্যাসিফিকের ওপর একটি সংলাপ শুরু করতে সম্মত হয়েছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, গত ১৮ নভেম্বর ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। সেখানে তারা নিজেদের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে পুনরুজ্জীবিত করতে ২০২১ সালের ফ্রেবুয়ারিতে চালু হওয়া যুক্তরাষ্ট্র-কানাডা অংশীদারিত্বের জন্য রোডম্যাপ বাস্তবায়ন পর্যালোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় নেতার বিস্তারিত আলোচনার মধ্যে ছিল যৌথভাবে করোনা মোকাবিলা করা, আরও ভালোভাবে গড়ে তোলা উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অগ্রগতি বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার এবং বিশ্বব্যাপী জোট গঠন করা।

বাইডেন ও ট্রুডো নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ফাইভ আই দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

তারা আঞ্চলিক নিরাপত্তা, আইনের শাসন, সুশাসন প্রচারের জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত সংলাপ প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, চীন ও কোরিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি এক করা এবং আর্কটিক সহযোগিতার বিষয়ে কৌশলগত সংলাপের বিষয়ে রাজি হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী ট্রুডো। বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us