শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শ্বেতাঙ্গ তরুণের বেকসুর খালাসে বাইডেনের অসন্তোষ

Reporter Name
  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশায় গত বছর বর্ণবাদবিরোধী বিক্ষোভে তিনজনের ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার শ্বেতাঙ্গ তরুণ কাইল রিটেনহাউজকে (১৮) নির্দোষ হিসেবে মুক্তি দিয়েছে আদালত।  বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আদালতের এই রায়ের ব্যাপারে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায়ের পর বাইডেন জানান, কেনোশার ঘটনা নিয়ে হওয়া রায় আমার মতো অসংখ্য মার্কিনিকে ক্রুদ্ধ এবং উদ্বিগ্ন করলেও বিচারকদের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে।

এদিকে এই রায়ের পর মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নিয়ে দেশটির জনগণের মধ্যে থাকা বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মার্কিন কংগ্রেসের ব্ল্যাক ককাস তাদের বিবৃতিতে রায়ের কঠোর সমালোচনা করে রিটেনহাউজকে ছেড়ে দেওয়াকে ‘অযৌক্তিক’ বলে অ্যাখ্যা দিয়েছে।

রিটেনহাউজ কৃষ্ণাঙ্গ হলে পুলিশ এবং আদালত তার প্রতি আরও ‘নির্দয়’ হতো বলে অভিযোগ তুলেছেন অনেকে।
তবে এই রায়কে রক্ষণশীলরা স্বাগত জানিয়ে বলেছেন, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী যে কতটা সঠিক তা আরও একবার দেখালো শুক্রবারের রায়।

প্রসঙ্গত সংবিধানের ওই সংশোধনীই মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দিয়েছে।

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় গত বছরের অগাস্টের শেষ সপ্তাহে উইসকনসিন অশান্ত হয়ে ওঠে। অগ্নিসংযোগ, দাঙ্গা, লুটতরাজের মধ্যে ২৫ অগাস্ট বর্ণবাদবিরোধী এক বিক্ষোভে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

ওই বিক্ষোভ চলাকালে রিটেনহাউজের গুলিতে জোসেফ রোজেনবাম (৩৬) ও অ্যান্থনি হুবার (২৬) নামে দুজন নিহত এবং গাইগে গ্রসক্রৎজ (২৮) নামে এক ব্যক্তি আহত হন।  আদালতে রিটেনহাউজ দাবি করেন, নিজেকে বাঁচাতে গুলি ছুড়েছিলেন তিনি। আদালতে শুনানির সময় তাকে কাঁদতেও দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us