শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বনাথে খামারিদের মধ্যে ছাগলের খাবার ও ঔষধ বিতরণ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সিলেটের বিশ্বনাথে ‘ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ প্রায় শতাধিক ছাগল খামারিদের মধ্যে বিনামূল্যে ‘ছাগলের ঘর, মিল্ক রিপ্লেসার, ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক ঔষধ ও দানাদার খাবার’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথির হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সিলেটের পরিচালক ড. অমলেন্দু ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে অমলেন্দু ঘোষ বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানুষের ভাগ্যের চাকা ঘুরানোর জন্যই সরকার বিনামূল্যে সাধারণ মানুষকে বিনামূল্যে ঘর, দানাদার খাবার ও ঔষধ বিতরণ করছেন দেশে ছাগল পালনে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতে।

অনুষ্ঠানে শ্রেষ্ট ছাগী পালনকারি হিসেবে শিল্পী বেগম ও পাটা পালনকারি হিসেবে জুনাব আলীকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ছাগলের ঘরপ্রাপ্তরা হলেন ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনকারি উপজেলার দেওকলস ইউনিয়নের উলুপাড়া গ্রামের আবুল কালাম, দুলাল মিয়া, পৌর এলাকার জানাইয়া (মশুলা) গ্রামের বাপ্পী রায়, নাছির উদ্দিন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ হোসেনের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. শামিমা সুলতানা ও প্রাণী সস্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বাসার জুয়েলে পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. রুস্তুম আলী। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us