শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া দেড় হাজার অভিবাসী থাকছেন মেক্সিকোতেই

Reporter Name
  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সীমান্তপথে যুক্তরাষ্ট্রে যেতে যাওয়া প্রায় দেড় হাজার অভিবাসী মেক্সিকোতেই থেকে যাচ্ছেন।

মেক্সিকোর শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর সেই অভিবাসীরা নিজেদের বসবাসের মেয়াদ নতুন করে নবায়ন করে নিচ্ছেন এখন। তারা সবাই গত মাসেও যুক্তরাষ্ট্রে চলে যেতে তোড়জোড় করছিলেন।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট-আইএনএম জানিয়েছে, সম্প্রতি তারা ১ হাজার ৫৭৪ জন অভিবাসীকে অভিবাসন কার্ড দিয়েছে যার বদৌলতে তারা মেক্সিকোতে কাজের সুযোগ পাচ্ছেন।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রদেশ ওক্সাকায় প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে চলে যেতে উদ্যত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যেতে না পারলে তারা মেক্সিকোর পূর্বাঞ্চলের প্রদেশ ভেরাক্রুজে চলে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তত দেড় হাজার অভিবাসী ভেরাক্রুজে প্রবেশ করেছেন সম্প্রতি। মেক্সিকো সরকার অভ্যন্তরীণ অভিবাসন ঠেকাতে কাজ করছে বলে অভিবাসীরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে আইএনএমের জ্যেষ্ঠ কর্মকর্তা হেক্টর মার্টিনেজ বলেন, এই অভিযোগ সত্যি নয়। মেক্সিকো সরকার তাদের সরে আসতে বাধা দিচ্ছে না। তবে অভিবাসীদের তাদের অভিবাসী কার্ডের সময়সীমা নবায়ন করার জন্য নির্দেশনা দিয়েছে।

মেক্সিকোতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা এখন অর্থনৈতিক টানাপড়েন, নিরাপত্তার ঝুঁকির মুখে দ্রুত মেক্সিকো ত্যাগ করতে চান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us