শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সংঘাত এড়াতে চান বাইডেন-শি

Reporter Name
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে বিশ্বের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাইডেনকে ‘পুরনো বন্ধু’ হিসেবে বর্ণনা করে শি বলেছেন, মানবাধিকার এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন ক্ষে্ত্রে নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হচ্ছে, তা উৎরাতে দুই পক্ষ থেকেই যোগাযোগ আর সহযোগিতা বাড়াতে হবে। খবর বিবিসির।

ভিডিও কনফারেন্সের অপরপ্রান্তে হোয়াইট হাউজের রুজভেল্ট রুমের কনফারেন্স টেবিলে বসে বাইডেন বলেন, ‘আমার হয়ত আরও আনুষ্ঠানিক রেওয়াজ মেনে শুরু করা উচত ছিল। কিন্তু আমরা কখনোই নিজেদের মধ্যে অত আনুষ্ঠানিকতায় যাইনি।

তিনি বলেন, ‘আপনার সঙ্গে আগেও এ বিষয়ে কথা হয়েছে। সব দেশকেই চলার পথে একই নিয়ম মানতে হয়।

বাইডেন বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্র আর চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু আমাদের দুই দেশের ওপর নয়, সত্যি কথা বলতে, পুরো বিশ্বের ওপরই এটা প্রভাব ফেলে।

দোভাষীর মাধ্যমে আলোচনায় অংশ নেওয়া শি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য হিসেবে চীন আর যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

বাইডেন ও শি-র মধ্যে সর্বশেষ গত ৯ সেপ্টম্বর কথা হয়েছিল, দুই নেতার দেড় ঘণ্টার ওই কথোপকথনে অর্থনীতির বিভিন্ন বিষয়, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ পরিস্থিতি প্রাধান্য পেয়েছিল।

তবে বাইডেন গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক। বাংলাদেশ সময় মঙ্গলবার পৌনে ৭টার দিকে তাদের এ বৈঠক শুরু হয়।

কোভিড-১৯ এর উৎস থেকে শুরু করে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করাসহ নানান ঘটনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানাপোড়েন চলছে। দুই নেতার আলোচনার মাধ্যমে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের বিরোধ খানিকটা হলেও প্রশমিত হবে বলে আশা বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us