শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সেবিকার ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

Reporter Name
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা নবনীতা দাসের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবনীতার স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে হাসপাতাল সংলগ্ন তার ভাড়াটে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, নবনীতা দাস বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি প্রেম করে তার এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। এ বিয়েতে দুই পরিবারের সম্মতি ছিল না। বিয়ের পর থেকে স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে নবনীতার দেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এবং এটি হত্যা না আত্মহত্যা। এছাড়া লাশ উদ্ধারের পর নবনীতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us