শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক

Reporter Name
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরেন্দ্র দাস (৩৬) নামে দুবাইফেরত এক প্রবাসীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে ওই প্রবাসীর কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। দুটি জুসার মেশিনের ভেতরে অভিনব কৌশলে নিয়ে আসা স্বর্ণের ৩৮ পিস বিস্কিট ও একটি চাকতি ছিল।

আটক পরেন্দ্র দাস মৌলভীবাজার সদর থানার আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ১২ বছর থেকে দুবাই আছেন। তিনি সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। তার পাসপোর্ট নম্বর বিডব্লিউ-০৪৬১২৫৫।

স্বর্ণ উদ্ধারের পর এক প্রেস ব্রিফিংয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বোর্ডিং পাস থেকে আমরা পরেন্দ্র দাসকে চিহ্নিত করি। পরে তাকে ধরে গ্রিন চ্যানেলে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ নিয়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন। পরে তার লাগেজ তল্লাশি করে দুটি জুসার মেশিনের ভেতরে কৌশলে রাখা ৩৮টি স্বর্ণের বার ও একটি চাকতি উদ্ধার করা হয়।

তিনি জানান, পরেন্দ্র দাসকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।  তিনি এর আগে এমনভাবে স্বর্ণের চালান নিয়ে এসেছেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরেন্দ্র দাস জানিয়েছেন, গত ১২ বছরে মাত্র দুই বার তিনি দেশে এসেছেন। এবার তাকে অন্য একজন দুটি জুসার মেশিন দেশে নিয়ে আসার জন্য দিয়েছেন। পরেন্দ্রর বক্তব্যের সত্যতা যাছাই ও কে বা কারা তাকে এই স্বর্ণ দিয়েছে এ বিষয়েও তদন্ত করা হবে। পরেন্দ্র দাসের বিরুদ্ধে কাস্টম আইনে বিভাগীয় মামলা করা হবে জানান আল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us