শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইরানকে মোকাবিলায় ভয় পান বাইডেন: ট্রাম্প

Reporter Name
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে মোকাবিলায় সাহসী পদক্ষেপ নিতে পারছেন না।

তিনি লাসভেগাসে গত শনিবার রিপালিকান জিওশ কোয়ালিশন কনফারেন্সে এক ভিডিওবার্তায় এ কথা বলেন। এতে ট্রাম্প বলেন, ইসরাইলের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক তার শাসনামলের মতো ভালো আর কখনও ছিল না। খবর টাইমস অব ইসরাইলের।

তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আমেরিকা ও ইসরাইলবিরোধী আখ্যায়িত করেন এবং ওই পরিষদ থেকে আমেরিকাকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল ‘অন্যায় ও একতরফা’। এ কারণে তার প্রশাসন এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ভিডিওবার্তায় ট্রাম্পের দাবিগুলোর পুনরাবৃত্তি করে বলেন, বাইডেন ইসরাইলকে পৃষ্ঠ প্রদর্শন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করতে চান।

ট্রাম্প ও পেন্সের ভিডিওবার্তা এমন সময় প্রকাশিত হলো, যখন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান সম্প্রতি বলেন, ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার যে ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন রয়েছে।

ইরান ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী ২৯ নভেম্বর থেকে ভিয়েনা আলোচনা আবার শুরু হবে।

ইরানের সাবেক প্রেসিডেন্ট রুহানির আমলে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে ইরান। তবে সেসব আলোচনা থেকে চূড়ান্ত কোনো ফল বেরিয়ে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us