শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভ্যাকসিন ইস্যুতে আদালতে ধাক্কা খেলেন বাইডেন

Reporter Name
  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। বাইডেনের ওই পরিকল্পনায় ১০০ জনের বেশি কর্মী রয়েছে এমন বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক টিকা নেওয়া অথবা সাপ্তাহিক করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল।

রোববার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আগামী জানুয়ারি থেকে বাইডেনের ওই পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছিল।

তবে আদালত বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের এমন পরিকল্পনা বা টিকা নেওয়া বাধ্যতামূলক করার এমন আইন গভীর উদ্বেগজনক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আর তাই আদালত বাইডেনের এমন পরিকল্পনা স্থগিত করেছে এবং আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বাইডেন প্রশাসনকে সময় দিয়েছে।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে আবেদন করে যুক্তরাষ্ট্রের পাঁচটি রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য। এই পাঁচটি অঙ্গরাজ্য হচ্ছে- টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা এবং উটাহ। এছাড়া আরও বেশ কয়েকটি ধর্মীয় ও বেসরকারি প্রতিষ্ঠানও বাইডেন প্রশাসনের এমন ম্যান্ডেটের বিরুদ্ধে আদালতে আবেদন করে।

আদালতে তারা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কর্তৃত্ব ও এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উত্থাপন করেন।

এদিকে আদালতে জো বাইডেনের সিদ্ধান্ত স্থগিত করাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি। তার ভাষায়, আদালতের এই সিদ্ধান্ত কর্মসংস্থান সৃষ্টিকারী ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ধরনের জয়।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার এই পরিকল্পনা কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ নিশ্চিত করবে। গত বৃহস্পতিবার তিনি বলেন, আগামী ৪ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর সকল কর্মীকে সম্পূর্ণভাবে টিকা নিতে হবে। বাইডেনের ভাষায়, একমাত্র টিকার মাধ্যমে মহামারির বাইরে বের হয়ে আসা সম্ভব।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানই ইতোমধ্যে তার কর্মীদের টিকা নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে। তবে বাইডেনের বিরোধীরা বলছেন, টিকা নেওয়ার ব্যাপারে কোনো প্রেসিডেন্টের এ ধরনের আদেশ দেওয়া অসাংবিধানিক।

বাইডেনের এমন বিরোধীদের একজন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। টিকা ও মাস্ক ইস্যুতে বাইডেন প্রশাসনের আরোপিত নির্দেশনার বিরোধী এই রাজনীতিক আদালতের সর্বশেষ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us