শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র’

Reporter Name
  • সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

পরাজয় নিশ্চিত জেনেই তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক সাবেক দূত জালমাই খালিলজাদ। অনেক চেষ্টা করেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হওয়ায় মার্কিন বাহিনী এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

পদত্যাগের পর সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন আফগান বিষয়ক সাবেক এ মার্কিন দূত।

জালমাই খালিলজাদ বলেন, আফগানিস্তানের যুদ্ধে তালেবানের কাছে হেরে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। অনেক চেষ্টা করেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। এমন বাস্তবতায় তালেবানের সঙ্গে আলোচনা বা সমঝোতার পথ বেছে নেয় ওয়াশিংটন।

আফগানিস্তানে ‍যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন মার্কিন দূত জালমাই খালিলজাদ। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তিচুক্তি সই হয় ২০২০ সালে। পরিপ্রেক্ষিতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘ ২০ বছর পর সেনা প্রত্যাহার করে নেয়।

গত ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের দুই মাস পর এবং দেশটিতে চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার প্রায় দেড় মাস পর মার্কিন এ দূত পদত্যাগ করেন।

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এভাবে ভেঙে পড়ার জন্য আশরাফ গনির দেশ ছেড়ে পালিয়ে যাওয়াকেই দায়ী করেন খালিলজাদ। তিনি বলেন, গনি পালিয়ে যাওয়ায় দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

জালমাই খালিলজাদ বলেন, তালেবান ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সরকার গঠন এবং পরবর্তী সরকারে গণি প্রশাসনের কিছু কর্মকর্তাদের রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছিল। কিন্তু আশরাফ গণি পালিয়ে যাওয়ায় এর সবকিছুই ভেস্তে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us