শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রিপাবলিকানদের নিয়ে ওবামার নেতিবাচক মন্তব্য

Reporter Name
  • সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

বিরোধী রিপাবলিকান দলকে ভোট কারচুপির ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, দলটি নির্বাচনে ভোট কারচুপি করতে চায় এবং জনগণ যাতে ভোট দিতে না আসে তার ব্যবস্থা করতে চায়।

ভার্জিনিয়ার রিসমন্ড এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় বারাক ওবামা এসব কথা বলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল যে ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছিল তারও নিন্দা করেন বারাক ওবামা। এবারের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় বিষয়টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।

বারাক ওবামা রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে যদি ভাল কোনো ধারনা থাকে তাহলে তা জনগণকে দিন, সেগুলো জনগণের সামনে তুলে ধরুন এবং ব্যাখ্যা করুন। জনগণ যদি গ্রহণ করে তাহলে তারা আপনাদেরকে ভোট দেবে। জনগণ কেন আপনাদের ভোট দিচ্ছেন না- সে বিষয়টিও আপনারা বিশ্লেষণ করুন।

আপনারা জনগণকে ভালো কোনো ধারণা দিতে পারলে নিশ্চয়ই জনগণ আপনাদেরকে কাছে টেনে নেবেন। কিন্তু আপনারা জনগণকে ভালো কিছু দিতে পারছেন না বরং নির্বাচনে কারচুপির চেষ্টা করছেন।

বারাক ওবামা জানান, ডেমোক্রেটিক দল নির্বাচনকে জনগণের কাছে সহজ করার চেষ্টা করছে। অন্যদিকে অন্যদিকে, রিপাবলিকান দল নির্বাচনী ব্যবস্থাকে কঠিন করার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us