শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কখন চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব?

Reporter Name
  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন রাজ্যের ফল অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বাইডেনই।

জর্জিয়াতে ভোট গণনার শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও শেষের দিকে প্রায় হাজার ভোটে বাইডেন এগিয়ে রয়েছেন।  রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন এবং শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

 

 

এদিকে প্রায় ৮৯ শতাংশ ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার পর্যন্ত পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ১৮ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি।

অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে।

আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us