শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ

Reporter Name
  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেট অফিসের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েকশ লোক অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি আফিয়া সিদ্দিকির মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসহ (সিএআইআর) মোট ২০টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

ড. আফিয়া সিদ্দিকিকে ২০০৮ সালে মার্কিন সৈন্যকে হত্যাচেষ্টার অভিযোগে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে মার্কিন আদালতে বিচার শুরু করা হয়। মার্কিন আদালত ২০১০ সালে তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেন।

এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গ্র্যাজুয়েশন করেন আফিয়া সিদ্দিকি। পরে ২০০১ সালে বোস্টনের ব্র্যানডিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০০৩ সালে পাকিস্তানে ফিরে আসেন তিনি। পরিবারের মতে, পাকিস্তানে ফেরার পরপরই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সিদ্দিকি ও তার তিন সন্তানকে অপহরণ করে। পরে ২০০৮ সালে আফিয়া সিদ্দিকিকে আফগানিস্তানের গজনি থেকে গ্রেফতার করা হয়। ড. সিদ্দিকি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের ফেডারেল মেডিকেল সেন্টার (এফএমসি) জেলখানায় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us