শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিলেটে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটঃ 

 

সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি

সিলেটে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ “সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি”।

 

 

এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ দেশব্যপি প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৩ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় সিলেট কীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাটে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চল।

 

 

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সৈয়দ সাইমূম আনজুম ইভানের পরিচালনায় সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সংষ্কৃতি বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারন সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্য পরিষদের সাবেক সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, মৌলভীবাজারের বিশিষ্ট নাট্য সংগঠক আ স ম সালেহ্ সোহেল, সিলেট জেলা কালচারাল অফিসার আসিত বরন দাস গুপ্ত প্রমুখ।

 

 

 

সমাবেশে প্রতিবাদী বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উর্বশী আবৃত্তি পরিষদ ও মৃত্তিকায় মহাকাল বাংলাদেশ।

একক আবৃত্তি পরিবেশন করেন – শর্মিলা দেব পূরবী, হিমেল মাহমুদ, নাফিছা তানজিন, তৃণা চৌধুরী, অমিত ত্রিবেদী, পায়েল পাবেল, দেবী সরকার, প্রান্ত দাশ, জহিরুল হক পাপ্পু।

 

 

 

সমাবেশে বক্তারা সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে সংস্কৃতি কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষের প্রতি আহবা্ন জানান।

 

 

 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তি সংগঠক ও কর্মী – বিথী সাইমূম, আফরোজা তানজুম রূম্পা, মারুফ আহমেদ মুন্না, রাজকুমার দে জয়, মোশাররফ হোসেন মৃদুল, ইব্রাহিম হাসান, মোঃ আলাউদ্দিন, শারমিন আক্তার রেবা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us