শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চীনের কাছ থেকে তাইওয়ানকে বাঁচাতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র

Reporter Name
  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের দিক থেকে আসা যে কোনো ধরনের হামলার হুমকি থেকে তাইওয়ানকে বাঁচাতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রশাসন। এদিকে মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির এমন হুশিয়ারি উচ্চারণে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি বেইজিং।

তাইওয়ানকে রক্ষার ইস্যুতে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতা’ নীতি চর্চা করছে।

সিএনএন আয়োজিত টাউনহলে এক অনুষ্ঠানে শুক্রবার (২২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের অল্প কিছুক্ষণ পরই এক বিবৃতিতে হোয়াইট হাউজের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, প্রেসিডেন্টের বক্তব্য কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় না। পূর্বে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে যে অবস্থানে ছিল এখনো প্রশাসন সেই অবস্থানেই আছে।

চীনের সামরিক অগ্রগতি ও সম্প্রতি তাদের চালানো হাইপারসনিক ক্ষেপণাাস্ত্র নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমরা অবশ্যই তাউওয়ানকে রক্ষা করবো। তারা (চীন) যতোই শক্তিশালী হোক না কেন চিন্তার কোনো কারন নেই। চীন, রাশিয়া এবং পুরো বিশ্ব এটা খুব ভালো করে জানে আমাদের সেনাবাহিনীর একটি ইতিহাস আছে। তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী।’

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা সিএনএন-এর এন্ডারসন কুপারের করা অপর এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বাঁচাতে বদ্ধপরিকর।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us