শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রক্তের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

Reporter Name
  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনের একটি হাসপাতালে রক্তের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি সেখানে ভর্তি হন বলে আজ শুক্রবার (১৫ অক্টোবর) খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হলেও জনাব ক্লিনটনের সংক্রমণ করোনাভাইরাস সংক্রান্ত নয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বেশ ভালো সাড়া দিচ্ছেন তিনি।

No description available.

এক টুইট বার্তায় বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, সংক্রমণ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হলেও রোগটি করোনা সংশ্লিষ্ট নয়।

তিনি আরও জানান, ‘বিল ক্লিনটন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং তিনি মানসিকভাবে প্রফুল্ল আছেন। যারা তার সেবাযত্ন করছেন সেই সব চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।’

সিএনএন জানিয়েছে, ৭৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত বোধ করার পর হাসপাতালে যান। সেখানে গেলে তার শরীরে রক্ত প্রবাহের সংক্রমণ সেপসিস ধরা পড়ে। চিকিৎসকদের বিশ্বাস, মূত্রনালীর সংক্রমণ হিসেবে শুরু হয়েছিল।

এক বিবৃতিতে ক্লিনটনের চিকিৎসক আলপেশ আমিন ও লিসা বারডাক জানান, ‘তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আইভি এন্টিবায়োটিক ও তরল দেওয়া হয়েছে।

আরও পর্যবেক্ষণের জন্য জনাব ক্লিনটনকে হাসপাতালে রাখা হবে। দুই দিন চিকিৎসার পর, তার শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকগুলোতে তিনি ভাল সাড়া দিচ্ছেন। শিগগিরই বাড়ি নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us