শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিলেটে তিন বাড়িতে মিলল তিনটি অজগর

Reporter Name
  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

সিলেটে একই এলাকার তিন বাড়ি থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় ১১ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হওয়া তিনটি অজগরের মধ্যে দুটি অজগর মুরগি রাখার ঘর থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার মধ্যে অজগরগুলো উদ্ধার করা হয়।

সিলেট বিন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমেল কিপার মো. মাসুদ হাওলাদার বলেন, টিলাগড় ইকো পার্ক সংলগ্ন বালুচর জোনাকি এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে বাড়ির লোকজন ঘরের বারান্দায় বিশাল আকারের একটি অজগর দেখতে পান। তারা আতঙ্কিত হয়ে প্রথমে অজগরটি মেরে ফেলার চেষ্টা করেন। পরে শাহ আলম মেম্বারের পরামর্শে তারা অজগরটিকে আঘাত না করে আমাদের খবর দেন।

তিনি আরও জানান, এই অজগরটি উদ্ধারের ঘণ্টাখানেক পর কাছাকাছি এলাকা আলুরতল থেকে আরও একটি অজগর উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে আলুরতল এলাকার আব্দুল মান্নান নামে একজনের বাড়ির মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেজরটিলা সৈয়দপুর এলাকার রাবেয়া বেগম নামে এক নারীর বাড়ি থেকে আরও একটি অজগর পাওয়ার কথা জানানো হয়। খবর পেয়ে তিনি সাড়ে ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত তিনটি অজগরই টিলাগড় ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে জানিয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। শুনেছি এসব এলাকায় প্রচুর টিলা আছে। হয়ত খাদ্য সংকটে অজগরগুলো লোকালয়ে চলে আসছে। তবে অজগরের বিষক্রিয়া না থাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us