শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘বঞ্চিত’ হওয়া থেকে সিলেটকে রক্ষা করলেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

বিভাগের বাকি ৩ জেলা তালিকায় থাকলেও ‘বঞ্চিত’ হতে যাচ্ছিল সিলেট। তবে সেটি হতে দেননি পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন।

দু-দেশের সম্প্রীতির স্বাক্ষর রাখতে করোনাকালে অ্যাম্বুলেন্স দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত। চলতি বছরের মার্চে বাংলাদেশকে ১১০টি অ্যাম্বুলেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সেই ১১০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় দফায় গত আগস্টে ৪০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে। এর মধ্য থেকে ১টি করে অ্যাম্বুলেন্স বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে বরাদ্দ হলেও সিলেটকে রাখা হয় বঞ্চিত। তবে বিষয়টি নজরে আসলে পররাষ্ট্রমন্ত্রী তড়িত পদক্ষেপ নেন। তিনি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিলেটের জন্য বরাদ্দ করান দুটি অ্যাম্বুলেন্স।মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে অ্যাম্বুলেন্স আসার পর আমি স্বাস্থ্য সচিবের সাথে কথা বলে জানতে পারি- সিলেট জেলার জন্য কোনো অ্যাম্বুলেন্স বরাদ্দ নেই। কিন্তু বিভাগের বাকি তিন জেলা- মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে ভারতীয় উপহার অ্যাম্বুলেন্স দেয়া আছে। এটা শুনে আমি ডিসেপয়েন্টেড (হতাশ) হয়ে যাই। সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলি এবং দুইটি অ্যাম্বুলেন্স সিলেটে দেওয়ার ব্যবস্থা করি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে প্রধানমন্ত্রী মোদিকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশের করোনাকালে অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গত আগস্টের শেষ দিকে জানানো হয়, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে আসার পর ২৭ আগস্ট বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হয় এবং ২৮ আগস্ট সকালে ঢাকায় এসে পৌঁছে।

বাকি ৩৮টি অ্যাম্বুলেন্সও দ্রুত ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।
উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us