শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফরিদ আলমের উপর আক্রমণ : যুক্তরাষ্ট্র আ. লীগের সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধা, নিউইয়র্কের সাংবাদিকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশন্ত

Reporter Name
  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

হককথা রিপোর্ট: সাংবাদিক ফরিদ আলমের উপর আক্রমণের প্রতিবাদে নিউইয়র্কের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে দু’দফা দাবী না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচী প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউইয়র্ক ভিত্তিক নতুন মিডিয়া ‘এনসিএন’-এর এক্সিকিউটিভ এডিটর ফরিদ আলমের এক প্রশ্ন-কে কেন্দ্র করে তার উপর দলীয় কর্মী-সমর্থকদের আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাংবাদিকের উপর আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-কে প্রকাশ্যে নি:শর্ত ক্ষমা প্রার্থনা ও দু:খ প্রকাশ এবং আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ/সহযোগী সংগঠনগুলোর সংবাদ ও অনুষ্ঠান বর্জন করা হবে। উল্লেখ্য, সংবাদ সম্মেলন মঞ্চে উপবিষ্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতেই এই আক্রমণের ঘটনা ঘটে।

সাংবাদিক সমাজের ব্যানারে সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, প্রথম আলো’র রওশন হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us