শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৭ কোটি ছাড়াল আগাম ভোট

Reporter Name
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাত কোটিরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন।

এ সংখ্যাটি ২০১৬ সালের নির্বাচনে পড়া মোট ভোটের অর্ধেকেরও বেশি বলে মঙ্গলবার ইউএস ইলেকশন প্রজেক্টের টালিতে দেখা গেছে। খবর রয়টার্সের।

 

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়ছে। ভোটের এ গতি বজায় থাকলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবার ভোট পড়ার হার সর্বোচ্চ হতে পারে।

এতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটারদের তীব্র আগ্রহেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ডাকযোগে ভোট দেয়া নিয়ে ডেমোক্র্যাটরা বেশি আগ্রহী হওয়ায় আগাম ভোটে তারা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানরাও ডাকযোগে প্রচুর ভোট দিয়ে থাকেন, কিন্তু এবার এ পদ্ধতির বিষয়ে ট্রাম্পের বারবার ও ভিত্তিহীন আক্রমণের কারণে তারা এটি এড়িয়ে যাচ্ছে। এ পদ্ধতিতে ব্যাপক কারচুপি হতে পারে বলে অভিযোগ করে আসছেন ট্রাম্প।

বিভিন্ন তথ্যে দেখা গেছে, আগাম ব্যক্তিগত ভোটের সংখ্যায় সামগ্রিকভাবে ডেমোক্র্যাটরা মোটামুটি এক ভোটের বিপরীতে দুই ভোট অগ্রগামিতা ধরে রেখেছে; তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিপাবলিকানরা এ ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে।

২০১৬ সালের নির্বাচনে ৪ কোটি ৭০ লাখ আগাম ভোট পড়েছিল, কিন্তু এবার নির্বাচনী প্রচারণা চলাকালেই চলতি মাসের প্রথম দিকে ওই সংখ্যাটি পার হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us