শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যানজটে বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ!

Reporter Name
  • শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ যানজটে বসে থাকতে কারই বা ভালো লাগে? কিন্তু ভালো না লাগলেও বসে থাকা ছাড়া তো আর উপায় নেই। চাইলেই গাড়ি নিয়ে উড়ে চলে যাওয়া যায় না কিংবা গাড়ি রেখে হাঁটা দেওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বাসিন্দা জিমি ইভান জেনিংস নামের ২৬ বছর বয়সী ওই যুবক দুই ঘণ্টা ধরে সড়ক দুর্ঘটনার কারণে যানজটে আটকে ছিলেন।

এ সময় যানজটে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পাশের নদীতে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন তিনি। ভাবেন কিছুক্ষণ সাঁতার কেটে আবার গাড়িতে ফিরে আসবেন।
কিন্তু নদীতে ঝাঁপ দিতেই বাঁধে বিপত্তি। নদীটিতে যে কুমির আছে তা তিনি জানতেন না। তবে কুমির আক্রমণ না করলেও ঝাঁপ দেওয়ার সাথে সাথে তলিয়ে যেতে থাকেন তিনি। কোনোক্রমে ভেসে উঠে সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করেন।

নিজের ফেসবুকে ওই অভিজ্ঞতা সম্পর্কে জিমি লিখেছেন, আমার জীবনের সেরা সময় কাটাচ্ছিলাম। সবকিছু আমার মনের মতোই চলছিল। আমি অনেককে আগেও নদীতে ঝাঁপ দিতে দেখেছি। তবে ঝাঁপ দেওয়ার পর মনে পড়েছিল এসব কেবল সিনেমাতেই দেখা যায়।

তিনি লিখেছেন, ঝাঁপ দিয়ে পানিতে পড়ামাত্র আমার মুখে পানি ঢুকে যায়। আমি বাম হাতে ব্যথা পাই। সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছিলাম। কিন্তু স্রোত অনেক তীব্র ছিল। দেড়ঘণ্টা পর আমি ক্লান্ত হয়ে যাই। আমার বাম হাত আসাড় হয়ে যায়।

ডান হাত আর পা দিয়ে ভেসে ছিলাম। পুরোটা সময় জুড়েই প্রার্থনা করছিলাম। তবে শেষমেষ কোনরকমে তীরে এসে পৌঁছাতে সক্ষম হই।

তবে এভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার অপরাধে হাতে হাতকড়া উঠেছে তার। পুলিশ গ্রেফতার করেছে তাকে।

এদিকে, এভাবে সাঁতার কাটার শখ একেবারেই ঘুচে গেছে জিমির। আর জীবনেরও সাঁতার কাটবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

সূত্র: ডেইলি মেইল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us