শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা, জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে ট্রাম্প-বাইডেনের তুমুল বিতর্ক

Reporter Name
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে

করোনা, জলবায়ু ও বর্ণবাদ ইস্যুতে তুমুল বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যকার তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কটির সঞ্চালক ছিলেন এনবিসি নিউজের হোয়াইট হাউজ সংবাদদাতা ক্রিস্টেন ওয়েলকার।

 

বিতর্কে করোনা মহামারি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। অপর দিকে ট্রাম্প বাইডেনকে অভিযুক্ত করে বলেন যে তিনি প্রেসিডেন্ট হলে এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে পুরো দেশকে লকডাউনের আওতায় নিয়ে আসবেন।

ট্রাম্পের ট্যাক্সের অস্বচ্ছতা নিয়েও বিতর্কে সমালোচনা করেন বাইডেন। তবে সেপ্টেম্বরের প্রথম বিতর্কে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলেও এবার উভয় প্রার্থীই সংযত ছিল।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাকি আর ১২ দিন। ইতিমধ্যে জরিপে বিভিন্ন রাজ্যে এগিয়ে রয়েছে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামি ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us