শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় মৃতদের ৯৯ শতাংশই টিকা না নেওয়া!

Reporter Name
  • সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ৯৯.২ শতাংশ টিকা নেয়নি বলে জানিয়েছেন সে দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

তিনি আরো বলেছেন, টিকা না নেওয়ার ফলে মারা যাওয়ার ঘটনাটি সত্যিই দুঃখজনক এবং করুণ। এসব মৃত্যুর বেশিরভাগই প্রতিরোধযোগ্য এবং এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে সারাবিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সে দেশে  এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭৭ জন এবং মারা গেছে ছয় লাখ ২১ হাজার ২৯৩ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জন এবং মারা গেছে ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জন।

অ্যান্থনি ফাউসে বলেছেন, যুক্তরাষ্ট্র খুবই ভাগ্যবান যে, তাদের কাছে দেশের সব নাগরিককে দেওয়ার মতো যথেষ্ট টিকা রয়েছে। দুনিয়ায় বহু মানুষ রয়েছে যারা টিকার জন্য যা করতে বলা হবে তাই করতে পারে।

তিনি আরো বলেন, করোনায় আমাদের কাছে খুবই কার্যকর প্রতিষেধক রয়েছে। সে কারণেই সম্পূর্ণভাবে টিকা ব্যবহার করতে না পারায় মানুষের মৃত্যু খুবই দুঃখজনক এবং আরো বেশি করুণ।
সূত্র: এপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us