শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফ্লোরিডার ধ্বংসস্তূপে তল্লাশি স্থগিত, এখনও নিখোঁজ ১২১

Reporter Name
  • রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ ক্রান্তীয় ঝড় ‘এলসা’ আঘাত হানার আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আংশিক ধসে পড়া ভবনের বাকি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ধ্বংসস্তূপে চলমান উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

শনিবার তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করে কর্মকর্তারা ১২ তলা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথের অবশিষ্ট অংশ গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেন কর্মকর্তারা। আর রবিবার ভবনটির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শেষ হতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।

মায়ামি ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন বলেন, “এই ভবন ধ্বংসের জন্য আমাদের কাছে কোনো নির্দিষ্ট সময় নেই।”

তিনি জানান, ধ্বংসের জন্য ‘পিলারে ড্রিল’ করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর তল্লাশি ও উদ্ধার কাজের জন্য স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কাভা বলেন, “সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটি করার চেষ্টা করছি। ঝড়ের আগেই কাজটি করা যাবে বলে এখনও আশা করছি আমরা।”

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে ভবনটি গুড়িয়ে দেওয়া হবে। পরিকল্পনা করার জন্য ঠিকাদাররা শনিবার ভবনটি পরীক্ষা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার ভোররাতে ভবনটির ধ্বংস্তূপে আরও দুটি মৃতদেহ পাওয়া গেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্মকর্তারা। এতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে নিখোঁজের সংখ্যা ১২১ জনে নেমে এসেছে।

মায়ামি-ডেইডের দমকল প্রধান অ্যালান কোমিনিস্কি জানিয়েছেন, সোমবারের মধ্যে এলসা ফ্লোরিডার দক্ষিণাংশে পৌঁছে যাবে বলে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব ভবনটি ভেঙে ফেলতে হবে।

এদিকে আসন্ন ঝড়ের কারণে মায়ামি, ডেইডসহ দক্ষিণ ফ্লোরিডার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্তিস।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us