শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভয়েস অব কুলাউড়া’র বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টঃ

অনলাইন পোর্টাল ‘ভয়েস অব কুলাউড়া’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৫ জুন মঙ্গলবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কেক কাটার মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ভয়েস অব কুলাউড়ার সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে ও  নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন  জুড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী  আনোয়ারুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সহকারি বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, কুলাউড়া টাইমস টিভির নির্বাহী সম্পাদক আলাউদ্দিন কবির, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভয়েস অব কুলাউড়ার উপদেষ্টা ব্যাংকার আবুল ফাত্তাহ পলাশ, কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহীদুল ইসলাম তনয়, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস.আর.অনি চৌধুরী,কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন রিপন ও অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু।
ভয়েস অব কুলাউড়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শহর প্রতিনিধি শেখ সুমন, স্টাফ রিপোর্টার অনিক রহমান ও রাহিম আহমেদ মান্না।
অন্যান্যর  মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক আমার সংবাদ এর কুলাউড়া প্রতিনিধি এইচ.ডি রুবেল, মাছুম আহমেদ, আলমগীর হোসেন খোকন, লুৎফুর রহমান দেলোয়ার, লিটন চৌধুরী, ভয়েস অব কুলাউড়ার স্টাফ রিপোর্টার জাকির হোসেন, ফটো সাংবাদিক রুহুল আমিন রাজ্জাক, আমিনুল ইসলাম রিয়াদ, প্রমুখ।  উল্লেখ্য যে, ভয়েস অব কুলাউড়া’র এবারকার বেস্ট অব দ্যা ইয়ার পুরস্কারে ভূষিত হন  ফটো সাংবাদিক শূন্য সুমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us