শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

স্কুল ছাত্রীদের ৮০ ছবি পাল্টে দিল ফ্লোরিডার হাইস্কুল

Reporter Name
  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি উচ্চ বিদ্যালয়ের ৮০ জন নারী শিক্ষার্থীর ছবি সম্পাদনা করে পাল্টে দেওয়ার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ওই ৮০ জন নারী শিক্ষার্থীর কারো বুক আবার কারো কাঁধ কাপড় দিয়ে ঢেকে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুলের পোশাক সংক্রান্ত নিয়ম পালনের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, কেবল নারী শিক্ষার্থীর ক্ষেত্রে এ ধরনের ছবি সম্পাদনা করা হয়েছে। ছাত্রদের বেলায় এ ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীদের দাবি, তাদের ছবি সম্পাদনার ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

জানা গেছে, বারট্রাম ট্রেইল হাইস্কুলের ইয়ারবুক কো-অর্ডিনেটর একজন নারী শিক্ষক। নারী শিক্ষার্থীরা পোশাকের নিয়ম লঙ্ঘন করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রদর্শন করেছেন বলে মনে হয় তার। এরপর তিনি ছবিগুলো সম্পাদনার নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us