শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এপি প্রধানের সাথে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

Reporter Name
  • রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস থাকা আল-জালা ভবন ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতে এপি প্রধান গ্যারি প্রুটের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। শনিবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এই খবর জানান।

বিবৃতিতে বলা হয়, এপি প্রধানের সাথে আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও সারাবিশ্বের সংবাদ সংস্থাগুলোর প্রতি তার অটুট সমর্থন জানান।

এতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সংঘাতপূর্ণ অঞ্চলের সংবাদ প্রচারে সাংবাদিকদের সীমাবদ্ধতার বিষয়ে তার অবগত থাকার বিষয়ে জানান। পাশাপাশি গাজায় এপির সদস্যদের নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার গাজায় এপি ও সংবাদমাধ্যম আলজাজিরার অফিস থাকা ১৩ তলাবিশিষ্ট আল-জালা ভবন বিমান হামলায় গুড়িয়ে দেয় ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করছে, ওই ভবনে হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর অবস্থান ছিল এবং সেখানে তারা ইসরাইলে হামলার বিষয়ে পরিকল্পনা করছিল।

গত সোমবার থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ৪১ জন। হামলায় আরো এক হাজারের বেশি লোক আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us