শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে উগ্রবাদীদের হামলা নিয়ে সতর্কবার্তা

Reporter Name
  • শনিবার, ১৫ মে, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে উগ্রবাদীদের হামলা নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে সুনির্দিষ্ট কোনো পক্ষ থেকে হামলার হুমকি আছে কি না, তা নিশ্চিত করে জানায়নি সিকিউরিটি বিভাগ।

গত শুক্রবার জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে হামলার ব্যাপারে গোয়েন্দা তথ্য রয়েছে।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় আইএস জঙ্গি দল হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়। আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই সতর্কবার্তা বলবৎ থাকবে। রাশিয়া, চীন ও ইরান থেকে হামলা হতে পারে বলেও ওই সতর্কবার্তায় জানানো হয়।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের প্রকাশ্য তৎপরতা দেখা গেছে। হোমল্যান্ডের সতর্কবার্তায় স্পষ্ট উল্লেখ না থাকলেও উগ্রবাদীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় অপপ্রচারকারীদের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। তাদের দমন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us