শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কে জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর অনন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ আদনান : 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিউইয়রকে জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং আয়োজন করলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা । কোরআনের পাখিদের সুললিত কণ্ঠে কোরআন প্রতিযোগিতাটি হয়ে উঠে অনন্য । সর্বমহলে এই উদ্যোগটিও খুব প্রশংসিত হয় ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত ৮ মে শনিবার । প্রাথমিক বাছাইয়ের পর নিউইয়রক সিটির ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

৫ থেকে ৭ বছর বয়সী বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাসান মাহদিন চৌধুরীকে ১৪ ইঞ্চি লেপটপ, ২য় স্থান অর্জনকারী হামি হাসানকে ১১ ইঞ্চি লেপটপ এবং ৩য় স্থান অর্জনকারী মাইশাকে ৮ ইঞ্চি টেবলেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর প্রেসিডেন্ট ও সিইও জাকির চৌধুরীর পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  ও বিচারক ছিলেন, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, সিলেটের বিশ্বনাথ সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নূর, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসির ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক । বকতব্য রাখেন, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মো. সাদেক, জালাল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম আবদুন নুর। করোনামুক্ত বিশ্ব সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us