শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিউইয়র্ক : উত্তর আমেরিকায় শীতের প্রাদুর্ভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা বা ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ প্রয়োজন। নিউইয়র্কে বাঙ্গালীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ফ্রি ফ্লু ভ্যাকসিন দেওয়া হয় ১১ই অক্টোবর রবিবার ৫টা থেকে ৯টা পর্যন্ত। এটিএন বাংলার বার্তা প্রধান কানু দত্ত, অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক শাহা জে চৌধুরী, প্রবাস পত্রিকার সম্পাদক ও লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি সাঈদ, সকলাসটিকা টিউটোরিয়ালের কর্ণধার রেজা, খামার বাড়ি ও খাবারবাড়ি রেস্টুরেন্ট মালিক কামরুল, গোপালগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি টি মোল্লা, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান, বেঙ্গল হোম কেয়ার সার্ভিস ইনকের হাসান জিলানি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আক্তার আলী, মা ট্রাভেলস এজেন্সির সিইও আবুল কালাম আজাদ সহ কমিউনিটির অনেকেই অংশগ্রহণ করেন।

মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে ও ওয়ালগ্রীন ফার্মাসির স্পন্সরশিপে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ালগ্রীন ফার্মাসিস্ট ও ফার্মাসি ম্যানেজার কার্তিজা সাহা ও টেকনিশিয়ান নাসিমা আক্তার ক্রমাগতভাবে ৮ম কর্মসূচিতে যোগদান করেন।
হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মোঃ সোলায়মান আলী বলেন, এবছরের প্রথম বিনামূল্যে টিকাদান কর্মসূচি ব্রঙ্কসে্র মামুন টিউটোরিয়ালে গত ৩০শে আগষ্ট ব্যাপক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশন এই মহতী উদ্যোগ অষ্টম বর্ষের দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হল। কোভিট-১৯ কালীন সময়ে এই ভ্যাকসিন আরো অধিক কার্যকরী ভূমিকা পালন করবে। নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা নিন ও অন্যকে উৎসাহিত করূন।

“বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক” এর সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী বলেন, এবার ভ্যাকসিন নেয়া বেশী প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা এই কর্মসূচি প্রচার করেছেন বিগত দিনে ও আগামীতে কমিউনিটির কল্যাণে বা প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ প্রকাশ করবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আয়োজকরা।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যাদের হেল্থ ইন্সুরেন্স আছে নিজ উদ্যোগে হসপিটালে, নিজ ফিজিশিয়ান বা ক্লিনিকের থেকে এই ভ্যাকসিন নিতে পারেন। যাদের হেল্থ ইন্সুরেন্স নেই বা আছে সবাই আমাদের এই প্রতীকী কর্মসূচি থেকে টীকা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, এই কর্মসূচি সকলকে উদ্বুদ্ধ করবে টিকা নিতে। যারা এই সংগঠনের সাথে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করুন প্লিজ। আমরা স্বেচ্ছাসেবী খুঁজছি। নম্বর ৩৪৭-২৩৬-২৭৩৭। আমাদের সাথে যোগাযোগ: 37-22 73rd street, suite 2g, Jackson heights NY 11372.

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us