শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই বেড়েছে তালেবান হামলা

Reporter Name
  • শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই আফগানিস্তানে তালেবান হামলা বেড়ে গেছে। এ দিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের দুই থেকে ছয় শতাংশ কার্যক্রম শেষ করেছে।

যুক্তরাষ্ট্র গত বছর তালেবানের সঙ্গে আলোচনাকালে নির্ধারিত সময়সীমা ১ মের মধ্যে সেনা প্রত্যাহার করতে না পারার পর থেকেই জঙ্গিরা আফগানিস্তান জুড়ে হামলা শুরু করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলমান্দ প্রদেশের পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় গজনি ও কান্দাহারসহ আরো অন্তত ছয়টি প্রদেশে তালেবান হামলা মোকাবিলা করেছে।

হেলমান্দের প্রাদেশিক পরিষদের প্রধান আতাউল্লাহ বলেন, সোমবার বিভিন্ন দিক থেকে তালেবান হামলা হয়েছে। তারা লস্কর গহর উপকণ্ঠে চেক পয়েন্টগুলোতে হামলা করেছে এবং কয়েকটি চেকপয়েন্ট দখলও করে নিয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে বিমান হামলা চালায় এবং এলিট কমান্ডো বাহিনীও মোতায়েন করে। এরপর তালেবান পিছু হটেছে। তবে লড়াই থামেনি। মঙ্গলবারও চলেছে লড়াই। এতে শতশত পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জানিয়েছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেওয়া হবে। নতুন এই সময়সীমা অনুযায়ী সেনা প্রত্যাহার শুরু হয়েছে। তালেবান গোষ্ঠী বাইডেনের ঘোষিত সেনা প্রত্যাহারের ১১ সেপ্টেম্বর সময়সীমা মেনে নেয়নি। বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচকরা বলছেন, সেনা সরিয়ে নিলে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করবে।

এদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের দুই থেকে ছয় শতাংশ কার্যক্রম শেষ করেছে। বেধে দেওয়া সেপ্টেম্বরের সময়সীমা মাথায় রেখে তারা এ পর্যন্ত ৬০ পরিবহন বিমানের সমপরিমাণ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সৈন্য প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের ১৪ এপ্রিলের ঘোষণার পর থেকে ১ হাজার ৩০০টি উপকরণ ধ্বংস করে ফেলার জন্য পাঠানো হয়েছে এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের দুইটি সামরিক স্থাপনা আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। রয়টার্স ও এএফপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us