শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা টিকার পেটেন্ট উন্মুক্তের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সমর্থন

Reporter Name
  • বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  করোনা ভাইরাসের টিকার পেটেন্ট সবার জন্য উন্মুক্ত করার প্রস্তাবে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার (৬ মে) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এই সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্টকে চাপ দিয়েছিলেন ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা। তবে ধারণা করা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হবে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই এক বিবৃতিতে বলেছেন, করোনা একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট। পরিস্থিতি এখন অস্বাভাবিক, তাই ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

মেধাসম্পদ উন্মুক্ত হলে বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়বে এবং দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তির পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি এটিকে করোনা মহামারির বিরুদ্ধে একটি ‘স্মরণীয় মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।

নির্বাচনের আগে থেকেই করোনা টিকার মেধাসম্পদ উন্মুক্ত করার কথা বলে আসছিলেন জো বাইডেন। ক্ষমতালাভের পরে সেই অবস্থান বদলাননি তিনি। আগে মেধাসম্পদ উন্মুক্তের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছিল ট্রাম্প প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us