শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চলতি বর্ষে ৬২৫০০ শরণার্থী গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  প্রেসিডেন্ট জো বাইডেন চলতি অভিবাসীবর্ষে যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছেন। উদারনৈতিক ও মানবাধিকার গ্রুপগুলোর ক্রমাগত চাপে অভিবাসনব্যবস্থা সামাল দিতে হিমশিম খাওয়ার মুখেও প্রেসিডেন্ট বাইডেন এ ঘোষণা দিলেন। ১ সেপ্টেম্বর থেকে আমেরিকার অভিবাসনবর্ষ শুরু হয়।

৩ মে হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, নতুন অভিবাসনবর্ষ শুরু হওয়ার আগে ৬২ হাজার ৫০০ জনের আশ্রয় অনুমোদনের প্রক্রিয়া সম্ভব হবে কি না, এ নিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী বছর থেকে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা ১ লাখ ২৫ হাজার করার জন্য অভিবাসন বিভাগ কাজ শুরু করে দিয়েছে বলে জানানো হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা সর্বোচ্চ ১৫ হাজারে সীমাবদ্ধ করে দিয়েছিলেন। ফলে, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিপন্ন জনগোষ্ঠীর আমেরিকায় শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ একদম সীমিত হয়ে পড়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অভিবাসনে রাজনৈতিক আশ্রয় গ্রহণ ও শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার কর্মসূচি আলাদা।

বাইডেন গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেই বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা বৃদ্ধি করবেন বলে জানান। পরে দ্রুত যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। প্রতিদিন শিশুসহ নথিপত্রহীন হাজার হাজার লোকের আগমন ঘটতে থাকায় তা সামাল দিতে নতুন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। ফলে, অবকাঠামো থেকে শুরু করে পুরো অভিবাসন বিভাগে পরিবর্তন আনতে হচ্ছে।

রাজনৈতিক আশ্রয়সহ অভিবাসনের অন্য নাজুক এলাকাগুলোয় দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণের জন্য বাইডেন প্রশাসনের ওপর উদারনৈতিকদের পক্ষ থেকে চাপ রয়েছে। এপ্রিল মাসের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন প্রথমে বলেছিলেন, চলতি বছর শরণার্থী গ্রহণ ১৫ হাজারেই সীমাবদ্ধ রাখবেন। সব সামাল দিয়ে পরের বছর থেকে তা বৃদ্ধি করা হবে।

দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১ সেপ্টেম্বরের আগে ঠিক কতজন শরণার্থীকে আমেরিকায় গ্রহণ করা সম্ভব হবে, এ ব্যাপারে প্রশাসন নিশ্চিত নয়। যদিও প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, লোকবল, অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ দ্রুততার সঙ্গে চলছে। আগামী বছর থেকে বছরে ১ লাখ ২৫ হাজার শরণার্থী গ্রহণের লক্ষ্য মাথায় রেখে কাজ চলছে।

শরণার্থী গ্রহণে সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া ছাড়াও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় নানাভাবে অভিবাসন নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এমনকি করোনা মহামারিকে কাজে লাগিয়েও তিনি আমেরিকায় লোকজনের প্রবেশ নিষিদ্ধ করার প্রয়াস নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us