শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

“আমিই হলাম ফাদার অব দ্য ভ্যাকসিন” : ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • রবিবার, ২ মে, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের জনক দাবি করেছেন। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়ার কৃতিত্ব নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরোধিতা করে ট্রাম্প বলেছেন, আমিই ‘ফাদার অব দ্য ভ্যাকসিন’। আমি না থাকলে ভ্যাকসিন আসত না।

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য আমিই প্রশংসা পাওয়ার দাবিদার। সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প এ দাবি করেন। তিনি হোয়াইট হাউজে বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করেন। ফ্লোরিডাতে অবস্থানরত ট্রাম্প বলেন, বাইডেনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র ধংস হয়ে যাচ্ছে।

মধ্য আমেরিকার খুনিরা মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তিনি জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে তিনি শতভাগ চিন্তা-ভাবনা করছেন। তিনি তার নতুন সম্ভাব্য রানিংমেটের ব্যাপারেও আভাস দেন।

কোভিড-১৯ মহামারিকে আবারও চীনা ভাইরাস বলে বেইজিংকে দোষারোপ করেন তিনি। তার দাবি গত নির্বাচন ছিলো জালিয়াতপূর্ণ। সাক্ষাত্কারে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেলের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানকে ভালো কিছু করতে হলে নতুন নেতা বেছে নিতে হবে। তিনি বলেন, আমাদের ভালো নেতৃত্ব দরকার। ম্যাককনেল ভালো কিছু করতে পারেননি। আমার মনে হয় তাকে পরিবর্তন করা উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us